Saturday, December 6, 2014

ঢাকার দূষিত বায়ু

ঋতু পাল্টে শীতের আগমন যখন সময়ের ব্যাপার, তখন পরিবেশগত কারণে বৃষ্টির সম্ভাবনাও থাকে কম। ফলে শুকনো মৌসুমে ৭৫ ভাগ আদ্রতা বেড়ে যাওয়ায়, পথে ঘাটে ওড়ে প্রচুর ধুলাবালি। এর মধ্যেই চলাচল করতে গিয়ে, নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী।

২০১৪ সালের পরিবেশ অধিদপ্তরের জরিপে, ঢাকায় ধুলাবালি থেকে সূক্ষ্ম বিষাক্ত বস্তুকণা, গাড়ির ধোঁয়া থেকে প্রতিদিন ১০০ কিলোগ্রাম সিসা, দেড় টন সালফার ডাইঅক্সাইড, ১৬ টন নাইট্রোজেন ডাইঅক্সাইড, এক টন হাইড্রো কার্বন এবং ৬০ টন কার্বন মনোঅক্সাইড নির্গত হচ্ছে। এতে পরিবেশ দুষিত হচ্ছে বলে জানান বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের পরিবেশ চেয়ারম্যান আবু নাসের খান এবং নগরবিদ স্থপতি ইকবাল হাবীব। তবে বায়ু দূষণজনিত রোগ-বালাই থেকে রেহাই পেতে মুখে আবরণ ব্যবহার করা, শিশুদের ধুলাবালি থেকে দুরে রাখার পরামর্শ দিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক আব্দুল আজিজ ।

No comments:

Post a Comment